Home

লেখা আহবান

বহুল প্রচারিত বাংলাদেশে প্রথম হিন্দুবিষয়ক ওয়েবসাইট ভিত্তিক পত্রিকা হিন্দুপেইজ এখন মুদ্রিত আকারে এসেছে। তাই সনাতনী ভাইবোন ও গুনীজন, আগ্রহী ব্যক্তিদের থেকে লেখা ও পরামর্শ আহবান করা যাচ্ছে।
মাসিক হিন্দুপেইজ
৫৯,জামাল খাঁন রোড, চট্টগ্রাম।
ইমেইলঃ hindupage@gmail.com

অনলাইন জরিপ

পারিবারিক উপসনালয় সনাতনী ঐক্যের অন্তরায়
 

এজেন্ট আবশ্যক
মাসিক হিন্দুপেইজ এর জন্য দেশব্যাপী বিভিন্ন জেলা/ উপজেলা ও এলাকা ভিত্তিক এজেন্ট /বিক্রেতা আবশ্যক।

Member Login



সর্বশেষ সংবাদ Latest News

 
Hindupage - হিন্দুপেইজ - সনাতনী বিষয়ক অনলাইন পত্রিকা
গীতা শিক্ষা কমিটি কোতোয়ালী থানা সংসদ গঠিত PDF Print E-mail
Friday, 20 May 2011 02:00

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কোতোয়ালী থানা সংসদ গঠনকল্পে সাধারণ সভা সম্প্রতি নগরীর এনায়েত বাজারস্থ দুর্গা মন্দিরে সংগঠনের মহানগর সংসদের সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রণী) এবং প্রধান বক্তা ছিলেন মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দিলীপ লালা, পলাশ দাশ, উজ্জ্বল দাশ, ডা. অর্পণ দেবনাথ, শিপন রায় চৌধুরী, মিশু তালুকদার, প্রণব বিশ্বাস, সুমন দাশ প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পলাশ দাশকে সভাপতি, উজ্জ্বল দাশকে সাধারণ সম্পাদক, সুমন চৌধুরীকে অর্থ সম্পাদক ও শিপন রায় চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট গীতা শিক্ষা কমিটি কোতোয়ালী থানা সংসদ (২০১১-১৩) গঠন করা হয়।

 
কানুনগোপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে গোপাল ঠাকুর স্রাইন সোসাইটি PDF Print E-mail
Thursday, 05 May 2011 00:02

কানুনগোপাড়ায় মুক্ত কেশী বালিকা বিদ্যালয়, শিব মন্দির, বিভূতি ভূষণ বালক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান গত ১ মে পরিদর্শন করেন শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর স্রাইন ইমপ্রুভমেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, অধ্যাপক হরিসাধন দাশ, নারায়ন প্রসাদ রায়, প্রকৌশলী সুবোধ চন্দ্র মিত্র, সমীর রঞ্জন লোধ, অরবিন্দ সরকার এতে উপস্থিত ছিলেন। এসময় তারা উক্ত প্রতিষ্ঠানগুলো সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

 
পটিয়ায় হিন্দু বিবাহ নিবন্ধন ও উত্তরাধিকার আইন বাস্তবায়নের দাবিতে মতবিনিময় PDF Print E-mail
Saturday, 30 April 2011 01:54

পটিয়ায় হিন্দুবিবাহ নিবন্ধন ও উত্তরাধিকার আইন বাস্তবায়নের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গত ২৬ এপ্রিল সকালে লাভ দি চিলড্রেন ফাউন্ডেশন আয়োজিত বেসরকারি সংস্থা উষা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্টিত সভা পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

Read more...
 
বন্দর গীতায়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে মন্ত্রী ডা. আফছারুল আমিন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় গীতার ভূমিকা অনস্বীকার্য PDF Print E-mail
Sunday, 01 May 2011 01:18

গীতার উদার ও সার্বজনীন ধর্মগ্রন্থ। গীতা শিক্ষা সমাজে বাস্তবায়িত হলে সমাজে কোনরূপ অত্যাচার, অনাচার থাকতে পারে না। সত্য ও সুন্দরের পথে জীবন পরিচালনা করতে গীতাগ্রন্থের আদর্শ গ্রহণ করা উচিত। অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় গীতার ভূমিকা অনস্বীকার্য। ২৩ এপ্রিল শনিবার নগরীর বন্দর থানাধীন গীতায়নের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের প্রথম দিনে সনাতন ধর্ম সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপি উপরোক্ত বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি রিটন সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন সংগঠক অলক রায়। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদার। ধর্মালোচনায় অংশ নেন শান্তি নিকেতন গীতাশ্রম অধ্যক্ষ স্বামী শংকরানন্দ ব্রহ্মচারী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রনী) ও সংগঠনের প্রতিষ্ঠাতা আচার্য এডভোকেট পলাশ চৌধুরী। অন্যান্য অতিথি হলেন মহিলা কাউন্সিলর আফরোজা কামাল, সংগঠনের প্রধান উপদেষ্টা দেবাশীষ পাল দেবু, মুনিরনগর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হোসেন মুরাদ, সমাজ সেবক নায়েবুল ইসলাম (ফটিক), বন্দর পূজা মন্দিরের সভাপতি প্রিয়তোষ নন্দী, কার্যকরী সভাপতি দেবব্রত শীল দেবু, লোককবি কল্পতরু ভট্টাচার্য, দেবরাজ সিংহ। স্বাগত বক্তব্য প্রদান করেন কমল কান্তি দাশ, বাবুল দেবনাথ, অরুণ শীল, দিলীপ সূত্রধর, তরুণ দে প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্মল বিশ্বাস বিশু। খবর বিজ্ঞপ্তির।

 
আনোয়ারায় ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব PDF Print E-mail
Saturday, 30 April 2011 01:48

আনোয়ারার ঝিওরীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের ১২৩তম আবির্ভাব মহোৎসব ও ধর্মসভার পুনর্মিলনী সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিওরী সৎসঙ্গের সভাপতি সজীব সিংহ রুবেল। শুভেচ্ছা বক্তব্য দেন রুপেশ দত্ত।

উৎসবে অতিথি ছিলেন বিনায়ক চক্রবর্তী, চৌধুরী ফরমান রেজা লিটন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও অধ্যাপক সুধীর চৌধুরী। বক্তব্য দেন অমল কান্তি দাশ, অধ্যক্ষ তাপসানন্দ গিরি মহারাজ, এ কে এম শাহাজাহান চৌধুরী, সুব্রত দাশ, রাখাল চন্দ্র ঘোষ, মুকুল দাশ, স্বরূপ দত্ত, সুমন দত্ত, পরিতোষ দত্ত ও মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল চন্দ্র ঘোষ।

 
«StartPrev12345678910NextEnd»

Page 1 of 45

who

We have 1 guest online
 
ফাস্টক্লিক ট্রাভেল্স
ভারতে ভ্রমণ, তীর্থযাত্রা, চিকিৎসা, শিক্ষা, রেল ও বিমান এর টিকেট সহ ইত্যাদি বিষয়ে সহায়তাকারী একমাত্র বিশ্বস্থ প্রতিষ্ঠান

যোগাযোগ

Anirban Paul (David)

00919830244714
Baguihati, Kolkata -700059

অণির্বান পাল
মোবাইলঃ ০০৯১৯৮৩০২৪৪৭১৪
বাগুইহাটি, কলিকাতা-৭০০০৫৯
ভারত

Web Design Hosting Registration
সকল ধরনের ওয়েব সাইট হোস্টিং, রেজিস্ট্রেশন ও ডিজাইনের জন্য বিশ্বস্থ প্রতিষ্ঠান

যোগাযোগ

First Group

59 Jamal Khan Road, Chittagong-4000, Bangladesh
01921-607607


সোমিক রায়
মোবাইল-৯৩৩১৮৮৫৭৩০

ভারত