Durgapuja Online Competition 2009
Hindu Page
Hindu Page Hindu Page Hindu Page Hindu Page
Hindu Page Hindu Page Hindu Page Hindu Page
Durga Puja
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Hindu Page
Durga Puja
September 06 ,2010

পর্বতাসন


প্রণালীঃ

প্রথমে পব্মাসনের মত করে বসুন। এখন দুই হাত কানের কাছ থেকে মাথার উপরে নিয়ে দুই হাতের আঙ্গুলে স্পর্শ করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। মেরুদন্ড সোজা রাখবেন। প্রতিবার করার পর করার পর শবাসনে বিশ্রাম নিন।

শ্বাস-প্রশ্বাসঃ

হাত উপরের দিকে তোলার সময় শ্বাস গ্রহন করুন এবং আসন অবস্থানকালে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। পরবতীতে হাত নিচে নামানোর সময় নিঃশ্বাস ত্যাগ করুন। মনে রাখবেন তাড়াহুড়া করে যোগাসন করা সম্ভব নয়।

অবস্থানঃ

প্রতিবারে ৩০-৪০ সেকেন্ড অবস্থান করা যুক্তিযুক্ত। প্রতিদিন ৩-৪ বার অভ্যেস করা বাঞ্চনীয়।

মনের চিন্তাঃ

শ্বাস নেয়ার সময় কল্পনা করুন আপনার বুকের পেশী সবল হচ্ছে। আপনি প্রকৃতি থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন গ্রহন করছেন। আর এই অক্সিজেনের ফলে আপনার শরীর হতে সমস্ত রোগজীবাণু দুরীভূত হয়ে গেছে। প্রশ্বাসের সময় কল্পনা করুন বা অনুভব করুন আপনার শরীর হতে সমস্ত রোগ জীবানু বের হয়ে গেছে। কল্পনা করুন এ আসনের ফলে আপনার যৌবন আরও সতেজ হয়ে উঠেছে।

উপকারিতাঃ

এই আসনে ফুস ফুস, পেট ও মেরুদন্ড সুস্থ ও সবল থাকে। বাতের ও হার্টের জন্য উপকারী। আর যৌবণ বহুকাল ধরে রাখার জন্য তো বটেই।পেটের রোগ দূর হয় এবং দুর্বলতা দূর করে।

বিঃ দ্রষ্টব্যঃ এ আসনের পর অবশ্যই শবাসনে বিশ্রাম নিবেন।