|
স্বস্তিকাসনঃ

প্রণালীঃ
দুই জানু
ও দুই উরুর দু্ই পদতল সম্যক রূপে সংস্থাপন করিয়া সমকায় হইয়া উপবেশন করাকে বলা হয়
স্বস্তিকাসন ।
শ্বাস-প্রশ্বাসঃ
আসন অবস্থানকালে শ্বাস প্রশ্বাস
স্বাভাবিক রাখুন। এ ব্যায়াম খুবই ধীরে সুস্থে করতে হবে।
অবস্থানঃ
প্রতিবারে ২০ -৩০ সেকেন্ড
অবস্থান করা যুক্তিযুক্ত। প্রতিদিন ৩-৪ বার অভ্যেস করা বাঞ্চনীয়।
মনের চিন্তাঃ
শ্বাস
নেয়ার সময় কল্পনা করুন আপনার বুকের পেশী সবল হচ্ছে ।
আপনি প্রকৃতি থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন গ্রহন করছেন। আর এই অক্সিজেনের ফলে আপনার
শরীর হতে সমস্ত রোগজীবাণু দুরীভূত হয়ে গেছে। প্রশ্বাসের সময় কল্পনা করুন বা অনুভব
করুন আপনার শরীর হতে সমস্ত রোগ জীবানু বের হয়ে গেছে। কল্পনা করুন এ আসনের ফলে
আপনার যৌবন আরও সতেজ হয়ে উঠেছে ও আপনার পায়ে শক্তি বৃদ্ধি পাচ্ছে।
উপকারিতাঃ
এই আসন
প্রাণায়াম ধ্যাণ ধারণাদির পক্ষে বিশেষ সহায়ক এবং পাপ বিনাশক ।
বিঃ দ্রষ্টব্যঃ
এ আসনের পর অবশ্যই শবাসনে বিশ্রাম নিবেন।
|