| |
|
January 28 ,2012 |
চট্টগ্রাম নগরীর মন্দিরে ভাংচুরচট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় শনিবার রাতে একটি হিন্দু মন্দিরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়।
ঘটনার পর এলাকার হিন্দু স�প্রদায়ের কয়েক হাজার লোক জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্দির সংলগ্ন মুসলমান পাড়ার মো. মাসুদের নেতৃত্বে ৫/৬ জন তরুণ মন্দিরের লোহার গেট ও কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিবলিঙ্গ, ঘট, নারায়ণ মূর্তি ও আসবাবপত্র ভাংচুর করে।
গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের পাড়ার 'সন্ত্রাসী' মাসুদের নেতৃত্বে ৫/৬ জন তরুণ মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকে ভাংচুর চালায়।
...বিস্তারিত....
আজ শুভ মহালয়া শারদীয় দুর্গোৎসবে দেবী পক্ষের উদ্বোধন 18-09-2009
আজ শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া। দেবী পক্ষের শুভ সূচনায় আজ জেলা ও মহানগরীতে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা ও মহানগরী পরিষদ এ উপলক্ষে আজ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। চট্টগ্রাম মহানগরীতে জে এম সেন হল প্রাঙ্গণে আজকের অনুষ্ঠান সূচিতে রয়েছে ভোরে চন্ডীপাঠ, দুপুরে পূজা, বিকেল পাঁচটায় রজতজয়ন্তীর শুভ উদ্বোধন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী চন্ডীর উদ্ভবস'ল বোয়ালখালীর করল ডেঙ্গা পাহাড়ে মেধস মুনীর আশ্রমে আজ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে ভোরে চন্ডীপাঠ, পূজা, সকাল দশটায় আলোচনা সভা, সঙ্গীতাঞ্জলি, দুপুরে প্রসাদ বিতরণ। অনুষ্ঠান উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমিশনার এ, কে, গোস্বামী। মহানগরী পরিষদের রজতজয়ন্তী উদ্বোধন করবেন ঋষিধামের মোহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
...বিস্তারিত....
সংখ্যালঘুদের ভোট ব্যাংক না হয়ে ভোটে বিরত থাকাই ভালো অঞ্জন রায়
...বিস্তারিত....
উল্লাপাড়ায় ছাত্রদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
উল্লাপাড়ায় গত রোববার কীর্তন উৎসবের শোভাত্রাযাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন তদন্ত দল গঠন করেছে। তদন্ত দল গতকাল বুধবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে।
গত রোববার শোভাযাত্রায় কাদাপানি ছোড়ার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিজ্ঞান কলেজের ছাত্রদের সংঘর্ষ ও কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম রফিক আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
কমিটির অপর সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেজাউল কবীর।
পৌরসভার ঝিকিড়া মহল্লায় সংঘটিত এ সংঘর্ষে ছাত্র, শিক্ষক, পুলিশ ও হিন্দু ধর্মাবলম্বীদের ৩০ জন আহত হয়। এ সময় ভবানী মন্দিরের কালীমূর্তিসহ ১০টি দোকান ভাঙচুর করা হয়। এতে পাঁচ দিনের জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়।
হিন্দু নেতাদের আনা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আয়েশা তাঁর পদ থেকে মঙ্গলবার বিকেলে পদত্যাগ করেছেন। কলেজ পরিচালনা পর্ষদ পদত্যাগপত্র গ্রহণ করে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রেজাউর রহমানকে অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে বলে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবীর জানান।
...বিস্তারিত....
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষককে দায়ী করেছেন হিন্দু নেতারা ধর্মীয় শোভাযাত্রায় হামলা-সংঘর্ষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু ধর্মীয় একটি শোভাযাত্রায় ঢিল ও পানি নিক্ষেপকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, মন্দিরসহ ১২টি দোকান, বাড়িঘর ভাংচুরের ঘটনায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষককে দায়ী করেছেন হিন্দু নেতারা। এ ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ স্থানীয় ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে।
এদিকে সোমবার রাতে হামলায় ক্ষতিগ্রস্থ ঝিকিড়ার ভবানী কালিমন্দির প্রাঙ্গণে কলেজের প্রতিষ্ঠাতা ও বিএনপিদলীয় সাবেক সাংসদ এম আকবর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবির, পৌর মেয়র মারুফ বিন হাবিব, কলেজ পরিচালনা পরিষদসহ স্থানীয় হিন্দু নেতারা সমঝোতা বৈঠকে বসেছেন।
উল্লেখ্য, রোববার হিন্দু ধর্মীয় একটি শোভাযাত্রার ওপর ঢিল ও পানি ছোড়াকে কেন্দ্র করে শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হন। এ সময় ছাত্ররা ভবানী কালিমন্দির এবং এতে রক্ষিত কালিমূর্তিসহ হিন্দু সম্প্রদায়ের ১২টি দোকান ও বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় আটক ৪ ছাত্রকে পুলিশ সোমবার ছেড়ে দেয়। এদিকে এ হামলার নিন্দা এবং তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের বাংলাদেশ শাখার প্রতিনিধি রাকেশ রায়।
খবর রয়েছে সমকাল পত্রিকার এই পাতার একেবারে নিচের দিকে। প্রসঙ্গত উল্লেখ্য যে রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর তারিখের সমকাল পত্রিকার লোকালয় পাতা খুঁজে মূল ঘটনার কোন খবর পাওয়া গেল না।
...বিস্তারিত....
কটিয়াদীর আশ্রমে সেবায়েত ধর্ষণের শিকার, হামলায় আরেকজনের মৃত্যু কিশোরগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক আশ্রমে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার পর ৯০ বছর বয়সী এক সেবায়েতের প্রাণহানি ঘটেছে। দুর্বৃত্তরা আশ্রমের এক মহিলা সেবায়েতকে পালাক্রমে ধর্ষণ করেছে। তারা ডাকাতির উদ্দেশ্যে আশ্রমে ঢুকে কাঙ্ক্ষিত সোনার মূর্তি না পেয়ে বর্বরোচিত এ কান্ড ঘটায়। অভিযোগ উঠেছে, আশ্রমের সহসভাপতি এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ চুরির মামলা নথিবদ্ধ করে।
কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের প্রত্যন্ত ডাঙ্গেরগাঁওয়ে পাগলা শংকরের আখড়ায় গত সপ্তাহে এ ঘটনা ঘটে। ধর্ষণ, হামলা ও ডাকাতির ঘটনার কথা জানানোর পরও পুলিশ চুরির মামলা নেওয়ায় আশ্রম কর্তৃপক্ষসহ এলাকাবাসী গত বৃহস্পতিবার সাংবাদিকদের খবর দেয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে।
আশ্রম কর্তৃপক্ষ, ধর্ষিতা সেবায়েত ও মামলার বাদীসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা বৃদ্ধ সেবায়েত অবিনাশ চন্দ্রকে বেঁধে নির্মমভাবে মারধর করে। তারা আরও জানায়, শারীরিক ও মানসিক আঘাত সইতে না পেরেই বৃদ্ধ অবিনাশ চন্দ্র গত বুধবার মারা গেছেন। ঘটনার পর থেকে তিনি আশ্রমে থেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন।
...বিস্তারিত....
গোসাইলডাঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভা গত ৮ নভেম্বর উপ-পুলিশ কমিশনার (বন্দর), সিএমপি চট্টগ্রাম মো. শাখাওয়াত হোসেন এর সাথে গোসাইলডাঙ্গা সার্ব্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা উপ-পুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সময় সহকারি পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. মোস্তাক আহমেদ ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান উপসি'ত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিসহ “লোকনাথ মন্দির” নির্মাণের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। উপ-পুলিশ কমিশনার এ ব্যাপারে সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন এবং ৮ জানুয়ারি ২০০৯ইং মন্দিরের ভিত্তিপ্রস্তর স'াপনে সম্মতি প্রদান করেন।
...বিস্তারিত....
সীতাকুণ্ড শংকর মঠে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জন্মশতবার্ষিকী উৎসব ১৫ নভেম্বর থেকেসীতাকুণ্ড শংকর মঠে যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর শুভ জন্মশতবার্ষিকী আগামী ১৫ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে। এ উপলক্ষে ১৫ নভেম্বর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ও সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। উদ্বোধন করবেন মেজর জেনারেল (অব.) সি.আর দত্ত, বীর উত্তম। সভাপতিত্ব করবেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ শংকর মঠ ও মিশন। এই শুভ জন্মশতবার্ষিকী উৎসবের প্রতিটি পর্বে ভক্ত-শিষ্য-অনুরাগীসহ সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান হয়েছে।
...বিস্তারিত....
আগামীকাল কুণ্ডেশ্বরী পূজাদীর্ঘ ৬৩ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কুণ্ডেশ্বরী পূজা আগামী ৭ নভেম্বর, শুক্রবার চট্টগ্রামের রাউজান পৌরসভার অন্তর্গত কুণ্ডেশ্বরী ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত তিনটি পর্বে যথাবিহীত শাস্ত্রাচারে পূজা ও রাতে আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ প্রতিষ্ঠিত এই পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী ভবনে দিনব্যাপী বিভিন্ন হস্তশিল্পের মেলা ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই পূজায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু ভক্ত ও পূজারীবৃন্দ উপসি'ত হয়ে থাকেন। এ উপলক্ষে ৬ নভেম্বর বিকাল পাঁচটায় এক ধর্ম সভা অনুষ্ঠিত হবে। সভায় বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহান্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ এর পৌরহিত্যে ধর্মীয় আলোচনায় অংশ গ্রহণ করবেন পাঁচুরিয়া আশ্রমের মোহান্ত শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। সমগ্র অনুষ্ঠানে উপসি'ত থাকার জন্য কুণ্ডেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন চক্রবর্তী, সম্পাদক রণজিত বিশ্বাস ও কুণ্ডেশ্বরী ঔষধালয় লিঃ এর ব্যবস'াপনা পরিচালক লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।
...বিস্তারিত....
অর্পিত সম্পত্তি বাংলাদেশি মালিকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আমলারাই পেয়েছেন সমস্যা চিহ্নিতকরণের দায়িত্ব
কাজী আব্দুল হান্নান
অর্পিত সম্পত্তি বাংলাদেশি মালিকদের ফেরত দেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলেই দীর্ঘদিনের অমীমাংসিত এ সমস্যাটি নিরসনের প্রক্রিয়া শুরু হবে। এ উদ্দেশ্যে ২০০১ সালে প্রণীত আইন অনুযায়ী প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তুতি চলছে।
প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা প্রকাশ করলে কোনো প্রশাসনিক জটিলতা সৃষ্টির আশঙ্কা আছে কি-না তা খতিয়ে দেখতে এরই মধ্যে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টির স্থায়ী নিষ্পত্তির পথে এতদিন প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল সরকারি কর্মকর্তাদের একটি অংশ। আমলাতন্ত্রের সেই অংশকেই দায়িত্ব দেওয়া হয়েছে যেসব সমস্যা হতে পারে সেগুলো চিহ্নিত করতে।
আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ সমকালকে বলেছেন, প্রশাসনিক জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে ২০০১ সালের আইনটিতে প্রয়োজনীয় সংশোধন করে হলেও সরকার এ প্রক্রিয়া শুরু করতে আগ্রহী। এজন্য যেসব সমস্যা সৃষ্টির আশঙ্কা এতদিন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তান আমলের ‘এনিমি প্রপার্টি’ নামে বহুল পরিচিত ‘শত্রু সম্পত্তি’ এবং বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তানে চলে যাওয়া অবাঙালিদের পরিত্যক্ত সম্পত্তি একত্র করে অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের কর্তৃত্বে আনা হয়।
...বিস্তারিত....
|
|
|
|
|
|